দক্ষিনদিনাজপুর

বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার সুচনা দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুর জেলায় চালু হলো বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। বুধবার এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, সাংসদ অর্পিতা ঘোষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত বিশিষ্টরা এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন ফ্লাগ নেড়ে। এদিন বারোটা অ্যাম্বুলেন্স চালু করা হয়। টোল ফ্রী ১০২ ডায়াল করলেই পাওয়া যাবে বিনা মূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা। এই পরিষেবাটি শুধুমাত্র গর্ভবতী মহিলা ও এক বছরের নীচে শিশুদের জন্য চালু করা হয়েছে বলে জাণা গেছে। 
        
        এই উদ্বোধন শেষে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ বলেন, জেলায় মোট ১৭ টি এলাকায় এই বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবাটি শুরু হবে। যার মধ্যে এদিন ১২ টির পরিষেবা চালু করা হলো। 

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন
https://www.youtube.com/embed/H1vSxmbrP9c